গোপনে বিয়ে করেছিলেন সঞ্জয়-রেখা

বিনোদন ডেস্ক: বলিউডের গুণী অভিনেত্রী রেখা। ব্যক্তিজীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এ তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন ও সঞ্জয় দত্ত। তবে অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক সর্বাধিক আলোচিত। নানা জটিলতার কারণে সর্বশেষ অমিতাভের সঙ্গে রেখার বিয়ে হয়নি। তারপর মুকেশ আগরওয়ালের সঙ্গে সংসার পাতেন এই অভিনেত্রী। কিন্তু স্বামীর মৃত্যুর পরও সিঁথিতে সিঁদুর পরেন রেখা। এর কারণ হিসেবে অমিতাভের নামই এতদিন […]

» Read more

‘লিডারস সামিটে’ যোগ দিতে জাকার্তা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘লিডারস সামিটে’ যোগ দিতে তিন দিনের সফরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য সমুদ্র সহযোগিতা জোরদার’ স্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের সম্মেলন। ৬ মার্চ সোমবার তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর […]

» Read more

বাকৃবিতে পানির দাবিতে বিক্ষোভ, প্রক্টর কার্যালয় ঘেরাও

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হলে তিনদিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় হলে পানি সরবরাহের দাবিতে প্রক্টর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ঈশা খাঁ হলের আবাসিক শিক্ষার্থীরা। রোববার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সম্মুখে এ বিক্ষোভ করে তারা। পরে মিছিল নিয়ে প্রক্টর কার্যালয় ঘেরাও করে তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় দুই মাস ধরে পানির তীব্র সমস্যা ভুক্তভোগী […]

» Read more

সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে -প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্তানের সঙ্গে মায়েদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। যাতে আর কেউ সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকাশক্তির পথে না যায়। প্রধানমন্ত্রী বলেন, ‘সন্তানের জন্য সব থেকে বড় বন্ধু হবেন ‘মা’। মায়ের কাছে সন্তান যেন নির্দ্বিধায় তার যে কোনো সমস্যার কথা বলতে পারে সেই ধরনের একটা সম্পর্ক গড়ে তুলতে […]

» Read more

চলতি মাসেই ইন্টারনেটের দাম পুনর্নির্ধারণ -বিটিআরসি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: ইন্টারনেটের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কাজ শুরু করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে ইন্টারনেটের দাম ঠিক করা হবে। তথ্যপ্রযুক্তির সুবিধা সবার হাতে পৌঁছে দিতে চলতি মাসে ইন্টারনেটের দাম পুনর্নির্ধারণের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। আমরা গত জানুয়ারি মাসে […]

» Read more

২০২০ সাল থেকে পোল্ট্রি প্রসেসড ফুড রফতানি করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ২০২০ সাল নাগাদ বাংলাদেশের পোল্ট্রি প্রসেসড পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সভাপতি শামসুল আরেফিন খালেদ। শনিবার তিন দিনব্যাপি ১০ম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনারের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। খালেদ বলেন, হালাল মার্কেটে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে এবং সে সম্ভাবনাকে কাজে লাগাতে ইতোমধ্যেই প্রস্তুতি […]

» Read more

পোকা দমনে সৌর আলোক ফাঁদ উদ্ভাবন করলো ‘ব্রি’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফসলের মাঠে কীটপতঙ্গ শনাক্তকরণ, পর্যবেক্ষণ ও দমনের জন্য ব্যবহার উপযোগী সৌরশক্তি চালিত নতুন আলোক ফাঁদ উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট। নতুন এই আলোক ফাঁদ মাঠে একবার স্থাপন করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে সূর্যের আলোর অনুপস্থিতিতে জ্বলে উঠবে এবং সূর্যের আলোর উপস্থিতিতে আবার নিভে যাবে। বাংলাদেশে ফসলের মাঠে পোকা দমনের জন্য মূলত রাসায়নিক ব্যবহার করা হয়, যেটা মারাত্মক ক্ষতিকর। […]

» Read more

থ্রিডি ভার্সনে আসছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি এবার দেখা যাবে থ্রিডি ভিডিওতে। ৬ মার্চ, সোমবার ভাষণটির প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ভাষণটির থ্রিডি ফরম্যাট প্রস্তুতেরর সঙ্গে জড়িত বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘মাত্রা’র প্রধান ও অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌বঙ্গবন্ধুর ভাষণটির ত্রিমাত্রিক সংস্করণ তৈরি করেছেন কাজী জসিমুল ইসলাম বাপ্পী। তার উদ্যোগেই এ কাজটি হয়। পরবর্তী […]

» Read more

রাবিতে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যপী ‘চতুর্থ আরইউসিসি (রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব) জব ফেয়ার ২০১৭’- শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মিজানউদ্দিন। রাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি কাজী মাহামুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. […]

» Read more
1 542 543 544 545 546 811