বাকৃবিতে পানির দাবিতে বিক্ষোভ, প্রক্টর কার্যালয় ঘেরাও
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হলে তিনদিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় হলে পানি সরবরাহের দাবিতে প্রক্টর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ঈশা খাঁ হলের আবাসিক শিক্ষার্থীরা।
রোববার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সম্মুখে এ বিক্ষোভ করে তারা। পরে মিছিল নিয়ে প্রক্টর কার্যালয় ঘেরাও করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় দুই মাস ধরে পানির তীব্র সমস্যা ভুক্তভোগী আবাসিক ঈশা খাঁ হলের পশ্চিম ভবনের আবাসিক শিক্ষার্থীদের। পানি মাঝেমধ্যে আসলেও ময়লা ও ঘোলার কারণে তা ব্যবহার উপযোগী নয়।
ঈশা খাঁ হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থীরা বলেন, বিগদ তিনদিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় ঈশা খাঁ হলের লেকের ময়লা পানিতে গোসল করতে হচ্ছে। এ সমস্যার দ্রুত সমাধান চাই।
এ বিষয়ে ঈশা খাঁ হলের প্রভোস্ট প্রফেসর ড. মো.জাকির হোসেন বলেন, শাহজালাল হলের পানির পাম্পের সমস্যা হলেই এই সমস্যা দেখা দেয়। আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রধান প্রকৌশলীকে বিষয়টি অবহিত করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ কে এম মো. জাকির হোসেন বলেন, আমরা এ বিষয়ে পল্লী উন্নয়ন একাডেমির প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।
উল্লেখ্য, বিগদ কয়েক দিন ধরে বাকৃবিতে ছাত্রদের আবাসিক হলগুলোতে পানি সরবরাহ সমস্যা হচ্ছে এবং দীর্ঘ দিন ধরে তীব্র পানি সমস্যায় ভূগছে ঈশা খাঁ হলের আবাসিক শিক্ষার্থীরা।

