অনাবাসিক নাগরিকরা ‘সঞ্চয় হিসাব’ খুলতে পারবেন -বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি ডেস্ক : এখন থেকে অনাবাসিক নাগরিকগণ বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব খুলতে পারবেন। সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সকল অনাবাসিক নাগরিক এবং জন্মসূত্রে বাংলাদেশি, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে কিংবা বিদেশে স্থায়ীভাবে বসবাস করছে, তাদেরকে ‘অনাবাসিক বৈদেশিক মুদ্রা সঞ্চয় (এনএফসিডি)’ হিসাব খোলার অনুমতি দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা অনুমোদিত ডিলারদের মাধ্যমে এই হিসাব খুলতে পারবেন। সার্কুলারে […]

» Read more

অগ্রানোগ্রাম বাস্তবায়নের দাবিতে বাকৃবিতে পশুপালন শিক্ষার্থীদের মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। পশুপালন পেশা উন্নয়নে অবিলম্বে অগ্রানোগ্রাম বাস্তবায়ন, এন এ টিপি সহ অন্য প্রকল্প বাস্তবায়ন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদে পশুপালন গ্রাজুয়েটদের চাকরি নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। জানাযায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়নের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অনুষদের বিভিন্ন লেভেলের […]

» Read more

প্রাণ চিয়ার আপের বিজ্ঞাপনে মাহমুদুল্লাহ রিয়াদ

বিনোদন ডেস্ক: কোমল পানীয় প্রাণ চিয়ার আপের প্রচারণার দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। পণ্যটির টিভিসি, বিলবোর্ডসহ নানা রকম প্রচারণায় আগামী এক বছর তাকে দেখা যাবে। রাজধানীর কোক স্টুডিওতে সোমবার প্রাণের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেন রিয়াদ। উপস্থিত ছিলেন চিয়ার আপের চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব, হেড অব মার্কেটিং অরুনাংশু ঘোষ, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ ও ক্রিয়েটিভ ডিরেক্টর […]

» Read more

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয় স্থাপনে নীতিগত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নামে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করছে সরকার। প্রথম স্থাপন করা হবে জামালপুরের মেলানদহে। অপরটি হবে নেত্রকোনায়। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ দুটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিবকদের একথা জানান। সূত্রমতে, […]

» Read more

মাদক সেবন ছিল জীবনে সবচেয়ে বড় ভুল: ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক: কিংবদন্তি ফুটবলার হলেও দিয়েগো ম্যারাডোনার ক্যারিয়ার জুড়ে রয়েছে প্রচুর বিতর্ক। তারই একটি মাদক সেবন করা। এবার নিজের জীবনের এই নোংরা আসক্তিটির অধ্যায় নিয়ে কথা বললেন আর্জেন্টাইন আইকন। জানান, মাদক সেবন ছিল তার ক্যারিয়ারে সবচেয়ে বাজে সিদ্ধান্ত। আলবেসেলিস্তাদের হয়ে বিশ্বকাপ জয়ী এ তারকা জানান, বার্সেলোনাতে থাকাকালে ২০ বছর বয়সে তাকে আসক্তিতে পেয়ে বসে। আর আসক্তি শেষ পর্যন্ত তার ফুটবল […]

» Read more

অল্পের জন্য বেঁচে গেলেন বদিউজ্জামান সোহাগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। সোমবার দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের মাশুরগাও ফেরিঘাট এলাকায় তাকে বহনকারী ব্যক্তিগত গাড়ির সঙ্গে বিপরীতমুখী ডিএম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার গাড়ির সামনের অংশে ব্যাপক ক্ষতি হয়। তবে বদিউজ্জামান সোহাগের শরীরে কোনো আঘাত লাগেনি। সোহাগ জানান, আমি ভালো আছি। […]

» Read more

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ছে চার দিন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চার দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যুগ্ম-সচিব রেজাউল করিম। তিনি জানান, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতেই মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০১৫ সালে দেশে টানা হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ক্রেতা-দর্শনার্থীরা বাণিজ্য মেলায় আসতে পারেননি। এ কারণে গত বছর স্টল-প্যাভিলিয়ন মালিকদের […]

» Read more

ভিডিপি সদস্য মোঃ আখেরুজ্জামান এখন গবাদি পশুর পল্লী চিকিৎসক

গোলাম মোস্তফা রাঙ্গা,লালমনিরহাট জেলা থেকে: লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন কুলাঘাট ইউনিয়নের শিবের কুটি গ্রামের মোঃ আব্দুল লতিফের পুত্র ভিডিপি সদস্য মোঃ আখেরুজ্জামান এখন গবাদি পশুর পল্লী চিকিৎসক। মা-বাবা, ৪ ভাই নিয়ে মোঃ আখেরুজ্জামানদের সংসার। তার বাবা মোঃ আব্দুল লতিফও ভিডিপি সদস্য এবং মা খাদিজা বেগম গৃহিনী। বড় ভাই খাইরুজ্জামান প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য। তিনি মৌলবীবাজার জেলা হতে পিসি হিসাবে চাকরী ৩ […]

» Read more

দিনাজপুরের পার্বতীপুরে তাজা গুলি সহ বিদেশী পিস্তল উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডি থেকে ৬ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত ১২ টায় ৩৫ মিনিটি গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানার পুলিশ পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বেনিরহাট-দেগলাগঞ্জ সড়কের বাঘাচরা ভেরভেরি ব্রীজের পার্শে বিন্নার থোপ থেকে ৬ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। পাবর্তপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাক […]

» Read more

আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

মোঃখালেদ বিন ফিরোজ,আত্রাইঃ শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এই শ্লোগানে নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ পালিত হয়েছে । রবিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আম চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমানের নেতৃত্বে র্যালিতে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা […]

» Read more
1 559 560 561 562 563 811