দ্বিতীয় এলএনজি টার্মিনাল হচ্ছে মহেশখালীতে

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে দ্বিতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে সম্মতি দিয়েছে সরকার। নির্মাণ, মালিকানা ও পরিচালনার ভিত্তিতে নির্মিতব্য কেন্দ্রের প্রস্তাবটি বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০০১ এর আওতায় আনা হয়েছে। বুধবার সচিবায়লয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, কক্সবাজারের […]

» Read more

বইমেলায় ছাত্রলীগ সভাপতির বই ‘ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস’

নিজস্ব প্রতিবেদক: আসছে ২১ বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের লেখা ‘ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস’ নামের একটি বই। এ প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগের ইতিহাসকে বাঙালির ইতিহাস বলে আখ্যায়িত করেছেন ঐতিহ্যবাহী এ সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাও ছাত্রলীগের ইতিহাসকে বাংলাদেশের ইতিহাস বলে অভিহিত করেছেন। বাংলাদেশ ও বাঙালি জাতির গৌরব […]

» Read more

শীতার্ত মানুষের পাশে মিশা-জায়েদ

বিনোদন ডেস্ক: শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মিশা সওদাগর ও চিত্রনায়ক জায়েদ খান। আগামী ২৬ জানুয়ারি বিএফডিসির ১ নম্বর ফ্লোরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করছেন। এ সময় চলচ্চিত্রের সিনিয়র শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত থাকবেন বলে জানান চিত্রনায়ক জায়েদ খান। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমরা সব সময় চলচ্চিত্র ও শিল্পীদের […]

» Read more

ট্রাম্পের বিরুদ্ধে এবার মানহানি মামলা

আন্তর্জাতিক ডেস্ক: দ্য অ্যাপ্রেন্টিস অনুষ্ঠানের সাবেক শিক্ষানবীশ সামার জেরভস মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। মামলায় যৌন হয়রানির বিষয়ে সত্য স্বীকার করতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। তবে ট্রাম্প এ ব্যাপারে কোনো কথা বলেননি। বরং তিনি অনেক আগেই তার বিরুদ্ধে আনা যৌন হয়রানি ও নারীদের সঙ্গে অনুপযুক্ত যৌন আচরণের অভিযোগ অস্বীকার করেছেন। ট্রাম্প অভিযুক্ত […]

» Read more

চাঁদে পা রাখা সেই শেষ নভোচারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদের বুকে ঘুরে বেড়ানো মার্কিন নভোচারী জিন কারনেন মারা গেছেন। চাঁদে পা রাখা এই শেষ নভোচারীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। যে তিন নভোচারী চাঁদে দু’বার গিয়েছেন কারনেন তাদের মধ্যে একজন। চাঁদে পা রাখা নভোচারীদের মধ্যে তিনিই ছিলেন সর্বশেষ ব্যক্তি। ১৯৭২ সালে চাঁদে পা রেখেছিলেন […]

» Read more

সালমান খান নির্দোষ!

বিনোদন ডেস্ক: বিপন্ন প্রজাতির কৃষ্ণসার হত্যা ও বেআইনি অস্ত্র সঙ্গে রাখার অভিযোগে বলিউড অভিনেতা সালমানের বিরুদ্ধে করা মামলার রায় হলো আজ। অস্ত্র আইনে মামলার রায়ে নির্দোষ প্রমাণিত হলেন সালমান। আজ যোধপুর আদালত বেআইনি অস্ত্র মামলায় সালমান দোষী নন বলে জানিয়েছে। সালমান খানের আইনজীবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সালমানের কাছে শুধুমাত্র এয়ারগান ছিল, কোনও রকম আগ্নেয়াস্ত্র ছিল না। এই প্রসঙ্গে সালমানের বক্তব্য, তাকে […]

» Read more

বিশ্বের অর্ধেক সম্পদ আছে আট ব্যক্তির কাছে

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র আট ব্যক্তির কাছে বিশ্বের অর্ধেক মানুষের সমান সম্পদ রয়েছে। সীমাহীন এই বৈষম্য সমাজের ভঙ্গুর দশার প্রতীক। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্বোধনের আগে সোমবার এ তথ্য জানিয়েছে দাতব্য সংস্থা অক্সফাম। সংস্থাটি জানিয়েছে, আমেরিকার ছয়জন, স্পেনের একজন ও মেক্সিকোর একজন- এই আটজনের কাছে যে পরিমাণ সম্পদ রয়েছে, সেই একই পরিমাণ সম্পদ রয়েছে বিশ্বের ৩৬০ কোটি দরিদ্র মানুষের […]

» Read more

ঝিনাইদহে র‌্যাব-৬ এর অভিযানে ফেনসিডিলসহ আটক এক !

ঝিনাইদহ প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রাম থেকে চার’শ পয়তাল্লিশ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কফিল উদ্দীন নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। তিনি একই গ্রামের হারেক উদ্দীনের ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ জানান, গতকাল ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের নিয়মিত টহল দল গোপন সুত্রে খবর পেয়ে উথলী গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ কফিল উদ্দিন র‌্যাবের […]

» Read more

ঝিনাইদহে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে খোলা আকাশের নিচে; হতাশ অবিভাবক মহল !

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ১৫টি স্কুলে ক্লাস চলে খোলা আকাশের নিচে, শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে খোলা আকাশের নিচে গাছ তলায় হতাশ অবিভাবক মহল । ঝিনাইদহে ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে ১৫টিতে ক্লাস চলে খোলা আকাশের নিচে। বাকিগুলোতে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান। এ অবস্থায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা শিক্ষকদের। অন্যদিকে শিক্ষা অফিস বলছে ঝুঁকিপুর্ণ বিদ্যালয় […]

» Read more

গণ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শিত

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (সাভার): “তরুণদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে সাংস্কৃতিক পদযাত্রাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” – ঢাকা-১৯ আসনের (সাভার) এমপি ডাঃ এনামুর রহমান। সোমবার (১৬ই জানুয়ারী) সাভারস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) আয়োজিত অফ ট্র্যাক মিউজিক ক্যাফে পরিবেশিত ‘গণ বিশ্ববিদ্যালয় ফিল্ম ফেস্ট-২০১৭’-তে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করে তিনি আরও বলেন –“তার […]

» Read more
1 565 566 567 568 569 811