গণ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শিত

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (সাভার):
“তরুণদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে সাংস্কৃতিক পদযাত্রাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” – ঢাকা-১৯ আসনের (সাভার) এমপি ডাঃ এনামুর রহমান।

সোমবার (১৬ই জানুয়ারী) সাভারস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) আয়োজিত অফ ট্র্যাক মিউজিক ক্যাফে পরিবেশিত ‘গণ বিশ্ববিদ্যালয় ফিল্ম ফেস্ট-২০১৭’-তে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করে তিনি আরও বলেন –“তার সাথে সাথে সর্বস্তরের মানুষকে শিক্ষিত করতে হবে এবং তার প্রকৃষ্ট উদাহরণ গণ বিশ্ববিদ্যাল।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

তিন পর্বের এই প্রদর্শনীতে সকাল ১০টায় নবীনগরের বস্তি সমূহের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘অ আ ক খ’ এবং গণস্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘গণ পাঠশালা’-এর প্রায় ২৫০ শিক্ষার্থীদের অফ ট্র্যাক মিউজিক ক্যাফের সৌজন্যে বিনামূল্যে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’ দেখানো হয়। পরবর্তীতে দুপুর ২:৩০মিনিটে ‘গেরিলা’ ও সন্ধ্যা ৫:৩০ মিনিটে ‘মনপুরা’ প্রদর্শিত হয় এবং যা শিক্ষার্থীদের পাশাপাশি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।

আরো উপস্থিত ছিল মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ টিমের শিল্পীরা। গবিসাসের পক্ষ থেকে ঢাকা অ্যাটাকের পরিচালক দীপংকর দীপনকে সম্মাননা স্মারক তুলে দেন গণ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফজলুল হক। এছাড়াও টাইটেল স্পন্সর অফ ট্র্যাকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম তুহিনকে ডাঃ এনাম এবং প্রধান অতিথি ডাঃ এনামকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এছাড়া অনুষ্ঠানে আশুলিয়া থানা ছাত্রলীগ এর সভাপতি এস এ শামীম এবং সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ টিটু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত স্কুলের শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একসাথে উৎসবমুখর পরিবেশে স্থানীয় জনগণের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।

  •  
  •  
  •  
  •  

Tags: