‘হগলের ভাত পরিবহন করে মোর সংসারডা চলে’

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ‘হগলের ভাত পরিবহন করে মোর সংসারডা চালাই। অনেক আমারে ডাহে ভাত ভাই কইয়া। হুনতে ভালা লাগে। হগলের খাওয়া শ্যাষ হইবার ফর আবার ঐ বাটি লইয়া ফিরা আহি” এভাবেই নিজের কথা জানালেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের ভ্যান চালক এই মগরেব আলী (৭০) । মগরেব আলী আরও জানায়, এভাবে দীর্ঘ ১৬ বছর মানুষের খাবার পৌছে দেন […]

» Read more

আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করলেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় দলের জাতীয় সম্মেলনের শেষ দিন হিলারি এই মনোনয়ন গ্রহণ করেন। সম্মেলনে হিলারি তার বক্তব্যে বলেন, আমরা আমেরিকান। আমরা সবাই মিলে একটি শক্তি। আমাদের সব সমস্যা আমরা সবাই মিলে সমাধান করব। তিনি বলেন, ‘ আমেরিকা শক্তিশালী হয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার কারণে। […]

» Read more

গোপালগঞ্জে হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহৎ ওষুধ কারখানা

গোপালগঞ্জ সংবাদদাতা: বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের ঘোনাপাড়ায় স্থাপিত হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উদ্যোগে ১০ একর জমির ওপর ৬শ কোটি টাকা ব্যয়ে বৃহৎ এ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এটি পুরোদমে চালু হলে প্রায় ৮শ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক […]

» Read more

বর্ণিল আয়োজনের গণবির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আজ (২৮ জুলাই) বৃহস্পতিবার গণ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল সাঢ়ে ১০টায় উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে ক্যাম্পাস থেকে বের করা হয় প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ র‌্যালি। বেলা এগারটায় গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে অনুষ্ঠিত হয় একজন মুক্তিযোদ্ধার সন্ধানে: ব্যক্তিগত অভিজ্ঞতা শীর্ষক সেমিনার। সেমিনারে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ও অধ্যাপক ড. […]

» Read more

ঢাবিতে সাবিনা ইয়াসমিনকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের বরেণ্য সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে “ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার” প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় “ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড”এর উদ্যোগে এই পুরস্কার প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ (২৮ জুলাই ২০১৬) বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি […]

» Read more

কচু চাষ করে স্বাবলম্বী মীরসরাইয়ের শত শত কৃষক

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: সবজি ভাণ্ডারখ্যাত চট্টগ্রামের মীরসরাইয়ের অনেক গ্রামে কচু আবাদ করে স্বাবলম্বী হয়েছেন শত শত কৃষক। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের একটি ও হাইতকান্দি ইউনিয়নের একটি গ্রামের নামই কচুয়া। এই কচুয়া গ্রামের কয়েক শত পরিবার এই শ্রাবণ-ভাদ্র মাসের বর্ষার দিনে ব্যস্ত থাকে শুধু বড় বড় বিশাল কচু ও কচু থেকে প্রাপ্ত সবজি বাজারজাত করণে। গত কয়েক সপ্তাহ ধরে একেক কচু চাষির […]

» Read more

গাজীপুর সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা

গাজীপুর সংবাদদাতা: গাজীপুর সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ চলতি অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি। বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি […]

» Read more

কুবিতে বৈশাখী চত্বরে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৈশাখী চত্বরে ভবন নির্মানের প্রতিবাদে মানব বন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধন করেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বাসভবনের সামনে বৈশাখী চত্বর নামক স্থানে শিক্ষক-কর্মকর্তাদের জন্য দুটি বাসভবন তৈরি করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এর জন্য প্রাথমিক ভাবে মাটি পরীক্ষার কাজ শুরু করা হয়েছে। বৈশাখী চত্বর পর্যবেক্ষণ করে দেখা […]

» Read more

ব্যাকটেরিয়ার কোষ শনাক্ত করবে বাংলাদেশি বিজ্ঞানীর ‘ইলেকট্রিক সেন্সর’

নিজস্ব প্রতিবেদক: এবার আরেক বাংলাদেশি সাফল্যগাথা রচনা করলেন যুক্তরাষ্ট্রে। নতুন একটি ‘ইলেকট্রিক সেন্সর’ উদ্ভাবন করা এই বিজ্ঞানী হলেন মুহাম্মদ আশরাফুল আলম। তাঁর উদ্ভাবিত সেন্সর দিয়ে কয়েক মিনিটের মধ্যেই জীবিত ও মৃত ব্যাকটেরিয়ার কোষ শনাক্ত করা যাবে। ফলে রোগ নির্ণয় হবে আগের চেয়ে নির্ভুল। নিশ্চিত হবে বিভিন্ন ধরনের খাবারের সুরক্ষা। যুক্তরাষ্ট্রের পুরডু ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করেন আশরাফুল […]

» Read more

বাকৃবির নির্মাণধীন ছাত্রী হলের নাম ‘বেগম রোকেয়া হল’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নির্মাণধীন নতুন ছাত্রী হলের নামকরণ নারী জাগরণের অগ্রদূত ‘বেগম রোকেয়া হল’ রাখা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন। সিন্ডিকেটে অনুমোদনের পর দুটি নামের মধ্যে প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওই নাম চূড়ান্ত করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন […]

» Read more
1 665 666 667 668 669 811