বাকৃবির নির্মাণধীন ছাত্রী হলের নাম ‘বেগম রোকেয়া হল’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নির্মাণধীন নতুন ছাত্রী হলের নামকরণ নারী জাগরণের অগ্রদূত ‘বেগম রোকেয়া হল’ রাখা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন। সিন্ডিকেটে অনুমোদনের পর দুটি নামের মধ্যে প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওই নাম চূড়ান্ত করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এস. ডি চৌধুরী, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ আল মামুন, বিভিন্ন হলের প্রভোস্ট, জনসংযোগ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী, সহকারি পরিচালক দীন মোহাম্মদ দীনু প্রমুখ।

ছাত্রীদের আবাসন সংকট তীব্র হওয়ায় গত বছরের শুরুতে ৬৪০ আসন বিশিষ্ট নতুন হলের নির্মাণ কাজ শুরু হয়। আগামী অক্টোবরে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।

নির্মাণাধীন হলের এক অংশের কাজ সম্পন্ন হওয়ায় সেখানে ছাত্রীদের ওঠানো হয়েছে। নির্মাণাধীন নতুন ছাত্রী হলের প্রাধাক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগের প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারী।

  •  
  •  
  •  
  •  

Tags: