১৪২ তলা ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর অনুমোদন

ঢাকা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে পূর্বাচলে প্রস্তাবিত দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ১৪২ তলা ‘আইকনিক টাওয়ার’ নির্মাণের প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী রাইজিংবিডিকে এ কথা জানান। ১৪২ তলা এই টাওয়ারের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এই ভবনের দিকে তাকালে মুক্তিযুদ্ধের কথা মনে পড়বে। এটি নির্মাণ সম্পন্ন হলে দুইপাশ থেকেই […]

» Read more

ইসলামী ব্যাংকের অনুদান নিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

নিজস্ব প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৫ কোটি টাকা দান করেছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছে ওই অর্থের চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান এবং ব্যাংকের অন্যতম শেয়ারহোল্ডার সাইফুল আলম সে সময় উপস্থিত ছিলেন।

» Read more

গুরুতর আহত অভিনেত্রী শুভশ্রী

বিনোদন ডেস্ক : গুরুতর আহত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ‘প্রেম কি বুঝিনি’ শিরোনামের সিনেমার শুটিংয়ের সময় এক দুর্ঘটনায় আহত হয়েছেন এই নায়িকা। আজ মঙ্গলবার শুভশ্রী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই দুর্ঘটনার কিছু স্থিরচিত্র প্রকাশ করে এ তথ্য জানান। প্রকাশিত ছবিতে দেখা যায়, হাঁটুতে বেশ আঘাত পেয়েছেন শুভশ্রী। তাকে টিমের লোকজন কাঁধে ভর করে নিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে শুভশ্রী […]

» Read more

সিরিয়া সীমান্তে হামলায় জর্ডানের ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের সীমানায় গাড়ি বোমা হামলায় জর্ডানের ছয় সেনাসদস্য নিহত হয়েছে। এ হামলায় ১৪ জন আহত হয়েছে। সীমান্ত লাগোয়া রুকবা এলাকায় একটি অস্থায়ী শরণার্থী শিবিরের কাছে জর্ডানের সেনাসদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় ব্যবহৃত গাড়িসহ জর্ডানের সেনাদের কয়েকটি গাড়ি বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে। এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে জর্ডান সীমান্ত তান্ডব […]

» Read more

ঈদের পর রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ঈদের আগে প্রকাশ করা হচ্ছে না। ঈদের ছুটির পর এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উল্লেখ্য, গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান সাবেক […]

» Read more

বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর খুলনা সমিতির (খুলনা,বাগেরহাট, সাতক্ষীরা) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে বাকৃবি ছাত্র-শিক্ষক কেন্দ্রে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের পশু বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: রুহুল আমিন, গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিউট এর প্রফেসর প্রফেসর ড.এম নজরুল ইসলাম, সহযোগী প্রফেসর ড.এ.কে.এম. আহসান কবীর, পোল্ট্রি […]

» Read more

কবি সুফিয়া কামালের ১০৬তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিনিধি: নারীমুক্তি, সামাজিক-সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা কবি সুফিয়া কামালের ১০৬তম জন্মদিন আজ। ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে একটি অভিজাত পরিবারে তার জন্ম। সুফিয়া কামাল যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেখানে নারী শিক্ষাকে প্রয়োজনীয় মনে করা হতো না। তার বাবা সৈয়দ আবদুল বারী ছিলেন একজন আইনবিদ। মা সাবেরা বেগমের কাছে পড়তে শেখেন তিনি। তিনি ছিলেন বাংলা ভাষার বিশিষ্ট কবি […]

» Read more

আখের রস পানের উপকারিতা

কৃষি ডেস্ক: গরমের সময় আখের ঠাণ্ডা রসের মজাই আলাদা। এটি শুধু গরমেই প্রশান্তি দেয় না পাশাপাশি নানা ধরনের রোগ থেকেও বাঁচায়। এই রস পানে আপনি প্রচুর শক্তি পাবেন। গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায় ডায়াবেটিসের রোগীর জন্য ভাল পানীয়। এটি আপনাকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করবে। রয়েছে আরো অনেক উপকারিতা রয়েছে। জানব সেগুলো: ত্বকের জন্য উপকারী: আখের রসে প্রচুর আলফা হাইড্রোক্সি এসিড এবং গ্লাইকোলিক […]

» Read more

সিলেটেও হবে বিপিএলের খেলা

ক্রিড়া প্রদিবেদক: বিপিএলের পরের আসরের জন্যে অপেক্ষা যে আগেরবারের মত দীর্ঘায়িত হচ্ছে না তা জানা গিয়েছিলো আগেই। রোববারের বোর্ড মিটিং শেষে প্রেস ব্রিফিং এ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছিলেন আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল) এর চতুর্থ আসর। বিসিবি প্রধানের এই ঘোষণার পর স্বস্তি নেমে এসেছে বাংলাদেশি দর্শকদের মনে। কারন এইবার আর দুইবছর […]

» Read more

বাকৃবিতে ছাত্রী হলের নাম ‘রোকেয়া হল’ করার দাবীতে স্মারকলিপি প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবনির্মিত ছাত্রী হলের নাম ‘রোকেয়া হল’ করার দাবীতে ছাত্রবিষয়ক উপদেষ্টার মাধ্যমে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সোমবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রবিষয়ক উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। জানা যায়, বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর সভাপতি রফিকুজ্জামান ফরিদ ও সাধারন সম্পাদক গৌতম করের […]

» Read more
1 680 681 682 683 684 811