ইসলামী ব্যাংকের অনুদান নিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

নিজস্ব প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৫ কোটি টাকা দান করেছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছে ওই অর্থের চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান এবং ব্যাংকের অন্যতম শেয়ারহোল্ডার সাইফুল আলম সে সময় উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: