বরিশাল বুলসের মালিক আজীবন নিষিদ্ধ!

ক্রিড়া প্রতিবেদক: এশিয়া কাপের ফাইনালে মারপিটের ঘটনা ঘটিয়ে আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল বরিশাল বুলস এর মালিক এবং এক্সজিউমস টেকনোলোজির স্বত্বাধিকারী রিজওয়ান বিন ফারুক। ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে রিজওয়ান বিন ফারুককে শনিবার বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ডিসিপ্লিনারি কমিটি। ফলে ক্রিকেটের কোনো কর্মকাণ্ডেই অংশ নিতে পারবেন না বরিশাল বুলসের এই কর্নধার। এশিয়া কাপের […]

» Read more

আইনস্টাইনের চেয়ে বেশি বুদ্ধিমান!

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের কিশোর এগারো বছরের অওম আমিন বুদ্ধিমত্তার সূচক নির্ধারণকারী আইকিউ পরীক্ষায় কিংবদন্তী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আর স্টিফেন হকিং-এর থেকে দু পয়েন্ট বেশি নম্বর পেয়ে সবাইকে চমকে দিয়েছে। যারা প্রখর বুদ্ধিসম্পন্ন তাদের আইকিউ পরীক্ষা করে বিশ্বের বহু পুরনো সংগঠন মেনসা। মেনসার এই পরীক্ষার ফলাফল জানিয়ে আমিনকে যে চিঠি দিয়েছে তাতে তারা জানিয়েছে অওম আমিন এখন বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এক […]

» Read more

বাংলাদেশের বাণিজ্য দূত হলেন ব্রিটিশ এমপি রুশনারা আলী

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য রুশনারা আলীকে বাংলাদেশ বিষয়ক বাণিজ্য প্রতিনিধি (ক্রস পার্টি ট্রেড এনভয়) হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত বেথনাল গ্রিন বো সংসদীয় এলাকা থেকে নির্বাচিত বিরোধীদলীয় এই এমপিকে বাংলা নববর্ষের দিন গতকাল বৃহস্পতিবার এ নিয়োগ দেওয়া হয়। পার্লামেন্টে সব দলের সমন্বয়ে গঠিত বিশেষ প্রোগ্রাম ‘ক্রস পার্টি টেড্র এনভয়’ এর আওতায় এ দায়িত্ব […]

» Read more

সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হবে : সু চি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সব রাজনৈতিক বন্দিকে মুক্তি হবে দেওয়া হবে বলে জানিয়েছেন অং সান সু চি। আগামী দুই সপ্তাহের মধ্যে বন্দিদের মুক্তি দেওয়ার জন্য কাজ করছে নতুন সরকার। প্রধানমন্ত্রী সমমর্যাদায় রাষ্ট্রীয় পরামর্শক (স্টেট কাউন্সিলর) হওয়ার পর এটি সু চির প্রথম কোনো পদক্ষেপ। সামরিক সরকারের অধীনে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হওয়ার কারণে বিরোধীদলের অনেক নেতা-কর্মীকে বন্দি করা হয়। সু চির দল এনএলডির […]

» Read more

মাঠে ফিরলেন আশরাফুল!

স্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞা শেষ হতে এখনো কয়েক মাস বাকি। তার আগেই অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো জাতীয় দলে ফেরার লক্ষ্যে অনুশীলন শুরু করেছেন তিনি। আশরাফুলের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে এ বছরের ১৬ আগস্ট। ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তিন বছর নিষিদ্ধ হয়েছিলেন তিনি। অপেক্ষার প্রহর শেষে আজ শুক্রবার অনুশীলন করতে মাঠে […]

» Read more

ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: ‘মুক্ত করো মন-শক্ত করো বন্ধন’ এমন উচ্চারণের মধ্যদিয়ে প্রায় শত বছরের পুরোনো কুড়িগ্রামের ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পুনর্মিলন অনুষ্ঠানের উদ্বোধন করেন কারমাইকেল বিশ্বদিব্যালয়ের সাবেক অধ্যক্ষ ড. মোঃ রেজাউল হক। স্থানীয় এমপি একেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোজাম্মেল হক, উপজেলা […]

» Read more

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ পালিত

নিজস্ব প্রতিবেদক: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী নানা কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ ১৪২৩ পালিত হচ্ছে। নববর্ষের প্রভাতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলের অংশগ্রহনে বৈশাখী শোভাযাত্রা শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। বৈশাখী শোভাযাত্রায় সকলের হাতে ছিল বাংলার ঐতিহ্য সম্বলিত ফেস্টুন, প্লাকার্ড ও বৈশাখী মুখোশ। শোভাযাত্রা […]

» Read more

গণ বিশ্ববিদ্যালয়ে প্রাণের জোয়ার

মোঃ রিফাত মেহেদী, গণবি প্রতিনিধি: বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪২৩ বঙ্গাব্দ পালনে উৎসবমুখর পরিবেশে বৈশাখী মেলা সম্পন্ন হয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে। গণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে এই প্রথমবারের মত পালন হল বৈশাখী মেলা। মেলায় পান্তা-ইলিশের ব্যাবস্থা না থাকলেও বাঙ্গালী সাজে সাজানো স্টলগুলো ব্যাপক দৃষ্টিনন্দন ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি ধামরাই আশুলিয়া অঞ্চলের এলাকাবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। […]

» Read more

টবে করুন ব্রোকলি চাষ

কৃষি ডেস্ক: ব্রোকলি। একটা উৎকৃষ্ট সবজি, তবে মাঠ থেকে তোলার পর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলে টবে চাষ করতে পারলে ভাল হয়। ব্রোকলিতে ভিটামিন সি, ক্যারোটিন ও ক্যালসিয়ামের পরিমাণ বেশি আছে। এছাড়া অন্যান্য খাদ্য উপাদান রয়েছে অল্প পরিমাণে। জাত: আমাদের দেশে এল সেন্ট্রো, ডি সিক্কো, প্রিমিয়াম ক্রস, গ্রীন কমেট ইত্যাদি জাতের ব্রোকলি পাওয়া যায়। সময়: আশ্বিন-অগ্রহায়ণ (সেপ্টেম্বর-ডিসেম্বর) চাষের সময়। বীজ […]

» Read more

বাকৃবিতে ঐতিহ্যবাহী ‘ঘুড়ি উৎসব’ পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নতুন বছর নিয়ে আসুক নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধু ভালবাসা, হানাহানি ভেদাভেদ সব কিছু ভুলে, এসো সবে মিলেমিশে চলি সৎ পথে-এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী ‘ঘুড়ি উৎসব’ পালিত হয়েছে। বৃহ:পতিবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের মাধ্যমে নতুন বাংলা বর্ষকে একটু ভিন্নভাবে বরণ করে নিলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘুড়ি উৎসবের আরো ছবি দেখতে […]

» Read more
1 722 723 724 725 726 811