সোমবার থেকে টিকা প্রদান শুরু আমেরিকায়

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৩৬৬ জন মানুষের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫ হাজার ৮২ জনের। এমন অবস্থায় জরুরি ব্যবহারের জন্য ফাইজার/বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় দেশটির কর্তৃপক্ষ। অনুমোদনের পর আগামীকাল সোমবার থেকে দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। বিবিসি […]

» Read more

সারি সারি খেজুর গাছ

নিউজ ডেস্কঃ নারিকেলবাড়িয়া শব্দটি বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে জড়িত। নাম শুনলেই মনে পড়ে এই গ্রামে বাশেঁর কেল্লা তৈরি করেছিলেন মীর নিসার আলী (তিতুমীর)। তবে এই নারিকেলবাড়িয়া সেই বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে জড়িত না থাকলেও চিরায়ত বাংলার প্রকৃত রূপ দেখা যায় এ গ্রামে। প্রচুর নারিকেল গাছের মধ্যে বাড়িঘর থাকায় নামকরণ করা হয় ‘নারিকেলবাড়িয়া’। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের প্রত্যন্ত একটি জনপদের নাম […]

» Read more

জলবায়ু পরিবর্তন: উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অর্থায়নের পাশাপাশি কাঙ্ক্ষিত ও প্রতিশ্রুতিবদ্ধ প্রশমন ব্যবস্থা গ্রহণে উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১২ ডিসেম্বর) প্যারিস চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সামিটে তিনি এ আহ্বান জানান। ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, আমরা ঐতিহাসিক প্যারিস চুক্তির পঞ্চম বার্ষিকী পালন করছি। দুর্ভাগ্যজনকভাবে আমরা চুক্তিতে নির্ধারিত লক্ষ্যগুলোর ধারে কাছেও নেই। […]

» Read more

নাইজেরিয়ার একটি মাধ্যমিক স্কুলে হামলা

নিউজ ডেস্কঃ নাইজেরিয়ার একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ওই স্কুলের কয়েকশ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে এই হামলার ঘটনা ঘটে। তবে এই হামলায় কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গভর্নমেন্ট সাইন্স সেকেন্ডারি স্কুলে ৮ শতাধিক শিক্ষার্থী রয়েছে। শুক্রবার সন্ধ্যায় […]

» Read more

রাজশাহীর মতিহার থেকে আমেরিকার বল স্টেট বিশ্ববিদ্যালয়

ড. রহমতউল্লাহ ইমন: ২০০৭ সালের অক্টোবরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লিয়েন ছুটিতে আমি মালয়েশিয়ার পুত্র (পুত্রা) বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পদে যোগদান করি। ওরা আমাকে নিয়োগ দিয়েছিলেন ৩ বছরের জন্য, যা ভবিষ্যতে নবায়নযোগ্য। মাস তিনেক কাজ করেছি। ডিসেম্বরে সেমিস্টার ব্রেক। ৩১ এর রাতে আমার পুত্র অদ্রি বায়না ধরল থার্টি ফার্স্ট নাইট দেখতে পুত্রজায়াতে যাবে। ওখানে নাকি খুব ধুমধাম করে ইংরেজি নতুন বছরকে স্বাগত […]

» Read more

ম্যাচে জয় পেয়ে নয় ,বর্ণবাদবিরোধী অবস্থানে গর্বিত এমবাপ্পে

নিউজ ডেস্কঃ মঙ্গলবার মুখোমুখি হয় পিএসজি এবং ইস্তানবুল বাসাকসেহিরে। খেলা চলছিল। কিন্তু এর মধ্যেই রেফারির বিরুদ্ধে ওঠে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ। স্থগিত হয়ে যায় ম্যাচ। আর রেফারির বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে ম্যাচ বয়কট করার ঘটনায় নিজের সতীর্থ ও প্রতিপক্ষ ফুটবলারদের নিয়ে গর্ববোধ করছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বুধবার নতুন একদল রেফারির পরিচালনায় পিএসজি এবং ইস্তানবুল বাসাসেহিরের ম্যাচের বাকি অংশ খেলার পর […]

» Read more

১০ হাজার অস্ট্রেলীয় নাগরিক ভারতে আটকা পড়েছেন করোনায়

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে প্রায় ১০ হাজার অস্ট্রেলীয় নাগরিক ভারতে আটকা পড়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। শুক্রবার ৩২ ক্যাবিনেট বৈঠকে কোভিড পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে আলোচনার পর এই তথ্য জানান তিনি। মরিসন জানান, গত ১৮ সেপ্টেম্বরের পর থেকে বিদেশে আটকে পড়া তার দেশের নাগরিকদের মধ্যে মোট ৪৫,৯৫০ জনকে দেশে ফেরানো হয়েছে। আরও ৩৯,০০০ নাম নথিভুক্ত করা […]

» Read more

১২০টি যুদ্ধজাহাজ মোতায়েন ভারত মহাসাগরে

নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ধরেই এশিয়ায় বিস্তীর্ণ এলাকায় নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছে চীন। আগে বিষয়টির প্রতি সেভাবে নজর না দিলেও এখন তাদের মোকাবেলা করার জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে ভারত ও তার সহযোগী দেশগুলো। শুক্রবার তার অংশ হিসেবে ভারত মহাসাগরে ১২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে বলে উল্লেখ করলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। গ্লোবাল ডায়লগ সিকিউরিটি সামিটে ভাষণ দিতে […]

» Read more

নির্বাচনে ফের জয়ের আশা ব্যক্ত করছেন ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্কঃ আরও চার বছর হোয়াইট হাউসে থেকে যাওয়ার জন্য একেক সময় একেক ফন্দিফিকির করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আদালতের কাঁধে বন্দুক রেখে উতরে যাওয়ার ফন্দি আঁটছেন তিনি। তার আশা, শেষ পর্যন্ত সুপ্রিমকোর্ট ভোটের ফল পাল্টে দেবেন। নির্বাচনে ফের জয়ের আশাও ব্যক্ত করেছেন রিপাবলিকান এ নেতা। সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার টুইটার ও ফেসবুক পোস্টের মাধ্যমে সুপ্রিমকোর্টকে নির্বাচনে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন […]

» Read more

ইউরোপে জানুয়ারি থেকে ব্রিটিশদের প্রবেশ নিষেধ

নিউজ ডেস্কঃ চুক্তি ছাড়া আগামী বছরের শুরু তথা পহেলা জানুয়ারি থেকে ব্রিটিশ নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে ব্রেক্সিট ট্রানজিশন পিরিয়ড। অর্থাৎ ২০২১ সালের ১ জানুয়ারি থেকে আর ইইউ’র অংশ থাকছে না ব্রিটেন। ফলে ইইউভুক্ত দেশগুলোতে ব্রিটিশদের অবাধ যাতায়াতের সুবিধাও শেষ হতে চলেছে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে ইইউর সঙ্গে ব্রেক্সিট পরবর্তী […]

» Read more
1 75 76 77 78 79 811