৪ ফেব্রুয়ারি বন্ধু দিবস পালনের আহ্বান জুকারবার্গের

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দেড়শো কোটি ব্যবহারকারীকে ৪ ফেব্রুয়ারি বন্ধু দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। আগামী ৪ ফেব্রুয়ারি ফেসবুকের এক যুগপূর্তি উপলক্ষে এ আহ্বান জানান তিনি। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে জুকারবার্গ প্রথম ফেসবুকের কোড চালু করেন। সে সময় তার কলেজের শিক্ষার্থী ও অন্যান্যদের মাঝে যোগোযোগের সুবিধার্থে এটি চালু করেন। প্রাথমিকভাবে হার্ভার্ড […]

» Read more

অসময়ে স্রষ্টার আম ১৮০ টাকা দাম!

তানোর প্রতিনিধি: গ্রামটির নাম প্রকাশনগর। তানোর উপজেলার মুণ্ডমালা পৌর এলাকায় অবস্থিত। গ্রামটির পাশেই একটি গোরস্থান। বছর চারেক আগে সেখানে লাগানো হয় অর্ধশত আমগাছ। প্রতিবছর মওসুম এলেই সে বাগানটি ভরে ওঠে আমের ভারে। কিন্তু বাগানের একটি গাছই কেবল ব্যতিক্রম। সারাবছর ধরে সেটিতে ঝুলে থাকে অনেক আম। ওই গাছটি ঘিরে গ্রামবাসী ও আশপাশ এলাকার মানুষের কৌতুহলের যেন শেষ নেই। লোকজন গাছটিকে সৃষ্টিকর্তার […]

» Read more

উত্তম-সুচিত্রার চরিত্রে প্রসেনজিৎ-পাওলি

বিনোদন প্রতিবেদক: উত্তম কুমারের জীবনী অবলম্বনে ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল স্টার জলসার জন্য একশ পর্বের সিরিয়াল নির্মাণ করা হচ্ছে। ‘মহানায়ক’ শিরোনামের এই সিরিয়ালে উত্তম কুমারের চরিত্রে প্রসেনজিৎ অভিনয় করছেন। অন্যদিকে পাওলি দামকে দেখা যাবে সুচিত্রা সেনের চরিত্রে। এছাড়া সুপ্রিয়া চরিত্রে রাইমা সেনের থাকার কথা থাকলেও, শেষ পর্যন্ত তনুশ্রী চক্রবর্তীকে এই চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছে। ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় সিরিয়ালটি পরিচালনা […]

» Read more

তানোরে জমেছে সরিষা ফুলের মধু সংগ্রহ

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা: রাজশাহীর তানোরে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা। বিশেষ করে উপজেলার কলমা ও কামারগাঁ ইউপির বিশাল সরিষার ক্ষেত থেকে এ মধু সংগ্রহ করছেন তারা। এমন উপায়ে মধু সংগ্রহ দেখতে আশাপাশের উৎসুক জনতা ভীড় জমাচ্ছেন। সরজমিনে দেখা যায়, উপজেলার শ্রীখন্ডা বাতাসপুর এলাকায় বিস্তৃর্ণ সরিষা ক্ষেত। ক্ষেতের প্রতিটি গাছে হলুদ ফুলে ভোরে গেছে। সেই ফুলের হলুদ […]

» Read more

শিক্ষকদের আন্দোলনে বাকৃবির শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা

বাকৃবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্য, মর্যাদা অবনমন এবং গ্রেড সমস্যা সমাধানের দাবিতে বৃহষ্পতিবারও সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে টানা চতুর্থ দিনের মত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি। শিক্ষকদের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের শিক্ষা কার্যক্রমে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় প্রতিদিনই শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করায় ক্রমশ শিক্ষার্থী শূন্য হয়ে পড়ছে […]

» Read more

মাদাম তুসো জাদুঘরে মোম হচ্ছেন সনু নিগাম

বিনোদন ডেস্ক: হলিউডের অনেক তারকাই আগে ভাগে মোমের মূর্তি হয়ে বসে আছেন মাদাম তুসোর জাদুঘরে। পরে বলিউড থেকে বড় বড় অভিনেতা অভিনেত্রীরা স্থান করে নেন সেখানে। অমিতাভ বচ্চন থেকে শুরু ঐশ্বরিয়া, শাহরুখ, হৃত্বিক, সালমান, মাধুরী, ক্যাটরিনা মোমের মূর্তি হয়েছেন। অভিনেতা না হয়ে এবারই প্রথম মাদাম তুসোতে ঢুকতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী সনু নিগাম। সনু নিগাম গায়ক হিসেবে প্রথম এই সম্মান পেতে যাচ্ছেন। […]

» Read more

আইপিএল নিলামে আরও চার বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক: নিলামের আগেই বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসানকে কোলকাতা নাইট রাইডার্স তাদের দলে রেখে দিয়েছে। এবার ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলামে রাখা হয়েছে আরও চার বাংলাদেশি ক্রিকেটারকে। এরা হলেন তামিম ইকবাল, সৌম্য সরকার, পেসার তাসকিন আহমেদ ও টাইগার ক্রিকেটের নতুন তুর্কি মুস্তাফিজুর রহমান। আইপিএলের আগামী আসরের নিলাম হবে ৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে। ভারতের ঘরোয়া […]

» Read more

জলবায়ু কর্মী ‘বৃক্ষমানব’ দীপক

মো. আব্দুর রহমান: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পার্শ্ববর্তী বয়ড়া ইউনিয়নের ছেলে দীপক চন্দ্র দাস। দারিদ্রতার মধ্য দিয়ে বড় হলেও ছোটবেলা থেকেই গাছ লাগানো এবং গাছ পরিচর্যার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। বাড়ির আশেপাশের যেকোনো জায়গাতেই গাছ লাগাতেন। দীর্ঘ ১২ বছর ধরে সাধনা করে পেয়েছেন ‘বৃক্ষমানব’ উপাধি। জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করায় […]

» Read more

বাচ্চাদের সাথে অমিতাভের ফুটবল ম্যাচ

বিনোদন ডেস্ক: শীতের সকাল। কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাব। আশি বছরের এক বৃদ্ধ ফুটবল নিয়ে মাঠে দৌড়াচ্ছেন। তার পরনে কালো ট্রাউজার, স্পোর্টস কেটস। তার আশ-পাশে তাকে ঘিরে ছুটছে বেশকিছু বাচ্চা ছেলে। মাঠের গ্যালারির চারপাশে শত শত মানুষ ভিড় করে দেখছেন প্রতিযোগিতাহীন এক ফুটবল দৌড়! হ্যাঁ, সম্প্রতি কলকাতার ঐতিহাসিক ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব’ মাঠে এভাবেই ফুটবল নিয়ে দৌড়াতে দেখা গেল বলিউডের মেগাস্টার খ্যাত […]

» Read more

বাকৃবিতে শিক্ষকদের মৌন মিছিল, ফ্রন্টের মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও সকল অসঙ্গতি দূরীকরণের দাবিতে তৃতীয় দিনের মত বুধবার ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে মৌন মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকরা। এদিকে শিক্ষকদের দাবির সাথে একমত হয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বুধবার দুপুর দেড় টার দিকে মৌন মিছিলটি ক্যাম্পাস পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে সমাবেত হয়। […]

» Read more
1 769 770 771 772 773 811