জিমে রোনালদোর সাথে জুনিয়র রোনালদো

খেলাধুলা ডেস্ক:

বাবা-মার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর বাবার সঙ্গেই থাকেন জুনিয়র ক্রিশ্চিয়ানো রোনালদো। বাবার কারণে প্রায়ই আলোচনায় আসেন ছোট্ট রোনালদো। যেন চেষ্টা করেন বাবার মতোই হওয়ার। জিমেও দেখা মিলল তার ‘সিআরসেভেন’ হওয়ার চেষ্টা!

বাবাকে নকল করার সুযোগ পেলে ছাড়েন না, এমনটা স্বয়ং রোনালদোই জানিয়েছিলেন। একই অবস্থা ব্যায়ামাগারে। অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে লড়াইকে সামনে রেখে প্রস্তুত হচ্ছেন রিয়াল তারকা। মাঠে-জিমে ব্যস্ত সময় কাটছে তার। পুত্রকে সঙ্গেই রেখেছেন। মজার ব্যাপার হলো, জিমে যেভাবে কসরত করেন রোনালদো, একই ভঙ্গিতে বাবাকে নকল করেন জুনিয়র রোনালদো!
সেই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম আর গণমাধ্যমে। রোনালদো নিজেও ইন্সটাগ্রামে একই ছবি পোস্ট করেছেন। বাবার মতোই তারকা ফুটবলার হওয়ার ইচ্ছা জুনিয়র রোনালদোর। তাই ‘অনুশীলন’ শুরু হয়েছে এখন থেকেই।

জানিয়ে রাখা ভালো, কদিন আগে রাস্তার মধ্যেই বাবার পোশাক নিয়ে এক ভক্তকে দিয়েছিলেন জুনিয়র রোনালদো। সেই ঘটনাও বিশ্বজুড়ে আলোচিত হয়েছিলো।

সূত্রঃ ডেইলি মেইল

  •  
  •  
  •  
  •