কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ অনিয়মতান্ত্রিক এবং সেচ্ছাচারি ভাবে শিক্ষকদের নিয়মিত আপগ্রেডেশন/পদোন্নতি না করার অভিযোগ তুলে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়াও মানববন্ধনে পদোন্নতি নীতিমালা অনুসরণ করে পদোন্নতি দেয়ার দাবি জানানো হয়। সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে তারা এ মানববন্ধন করেন।

সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আবু তাহের। সহ-সভাপতি মোঃ শামিমুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কাজী ওমর সিদ্দিকী রানা, প্রচার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক মোঃ মোকাদ্দেস-উল ইসলাম, সদস্য ড. জি. এম. মনিরুজ্জামান,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আইনুল হক, সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দীন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়ম অনুসারে পদোন্নতি পাবেন এটাই স্বাভাবিক। কিন্তুু অনেক শিক্ষক আছেন যাদের পদোন্নতি দেয়া হচ্ছে না। পদোন্নতি পাওয়া একজন শিক্ষকের ন্যায্য অধিকার। এটাকে আটকে রাখা অন্যায়।’

  •  
  •  
  •  
  •  

Tags: