ভারতের বর্ষসেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক:
ভারতের বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। পরপর দ্বিতীয় ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো এই পুরস্কার অর্জন করলেন ভারতীয় অধিনায়ক।

গত দুই বছরে ধারবাহিক সাফল্যের পুরস্কারস্বরূপ ‘ক্রিকেটার অফ দ্য ইয়ার’ পুরস্কার বিজয়ী হিসেবে বিরাট কোহলির নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এবারই প্রথম বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারও ঘোষণা করেছে বিসিসিআই। প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছেন ভারতীয় নারী ক্রিকেটার হরমনপ্রীত কউর (২০১৬-১৭ মৌসুম) ও স্মৃতি মন্ধনার (২০১৭-১৮ মৌসুম)।

১২ জুন বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পলি উমরিগড় ট্রফি তুলে দেবে বোর্ড।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

  •  
  •  
  •  
  •  

Tags: