কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগ সন্ত্রাস ও জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রুপম দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক রোজাউল ইসলাম মাজেদ এবং ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজের নেতৃত্ব সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরোদ্ধে এ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নানা ধরনের শ্লোগান দিয়ে মিছিল থেকে নেতাকর্মীরা সন্ত্রাসী ও জঙ্গিদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জাহিদুল আলম জুয়েল, শাহদাত হোসেন তারেক নূর মোহাম্মদ জিসানসহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃত্ববৃন্দ।

  •  
  •  
  •  
  •  

Tags: