নাটোরে এক সঙ্গে পাঁচ সন্তান প্রসব

নাটোর জেলা প্রতিনিধি: 

বিয়ের দশ বছর পর এক সঙ্গে পাঁচ সন্তানের মা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার লিপি খাতুন (২৮)। বনপাড়ার একটি বেসরকারী হাসপাতালে শনিবার রাতে তিনি ২টি মেয়েসহ ৫টি সন্তান প্রসব করেন। তবে মাসহ নবজাতক সন্তানের মধ্যে মেয়ে দুটি সুস্থ হলেও অপর তিনটি বাচ্চা অসম্পুর্ণ শারীরিক গঠণ নিয়ে মৃত অবস্থায় জন্ম গ্রহণ করেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

লিপির মা লিলি বেগম জানান, প্রায় ১০ বছর আগে নগর গ্রামের বাকের মন্ডলের সাথে তার মেয়েকে বিয়ে দেন। কিন্তু দীর্ঘ সময়েও সন্তান না হওয়ায় তাদের পরিবারের সবাই লিপির প্রতি অসন্তুষ্ট ছিলেন। এর মধ্যে লিপি সন্তান সম্ভবা হয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় প্রসব ব্যাথা উঠলে তাকে দ্রুত বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তিনি স্বাভাবিক ভাবেই একে একে ৫টি সন্তান প্রসব করেন।

বনপাড়া আমিনা হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. আনসারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপারেশন ছাড়াই লিপি খাতুন ৫টি সন্তান প্রসব করেন। তবে মাসহ দুটি শিশু সুস্থ হলেও অপর তিনটি শিশুর গঠণ পুরোপুরি সম্পন্ন হয়নি। এ শিশু তিনটি মৃত।

  •  
  •  
  •  
  •  

Tags: