দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ

দিনাজপুর জেলা প্রতিনিধি:  

দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ করার অভিযোগে সোহেল নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে দিনাজপুরের সদর উপজেলার কিসমত মাধবপুর এলাকায় এই ঘটনা ঘটে। আটক সোহেল ওই এলাকার রোস্তম আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে মানসিক ভারসাম্যহীন ওই নারী বাড়ির পার্শ্ববর্তী পাটক্ষেতে প্রবেশ করলে সোহেল ওই ক্ষেতে প্রবেশ করে। পরে সে ওই নারীকে ধর্ষণ করার সময় এলাকাবাসী টের পেয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে দুপুরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা স্বীকার করে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ওসি (তদন্ত) ফখরুল হাসান জানান, আটক সোহেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর করা নারী নির্যাতন মামলা রয়েছে। ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে তিনি জানান।

  •  
  •  
  •  
  •  

Tags: