নারীর উপর সহিংসতা বন্ধের দাবিতে মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঘরে-বাইরে সর্বস্তরে নারীর উপর সহিংসতা-নিপীড়ন বন্ধ করার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, নারীরা পথে চলতে ইভটিজিংয়ের শিকার হন, যৌতুকের কারণে নির্যাতিত হন, যে শিশুর স্নেহ পাওয়ার কথা সে যখন ধর্ষিতা হয় তখন কি আমাদের মনে হয় না সে আমাদেরই কারো প্রিয় সন্তান, বোন, স্ত্রী বা মা।

যারা এই জঘন্য ঘটনা ঘটান তারা কি কারো সন্তান, ভাই, স্বামী বা বাবা নন? নারী যে মাত্রায় নির্যাতিত হন পুরুষও সেই মাত্রায় অধ:পতিত হয়। তাই নারী নির্যাতনবিরোধী আন্দোলন শুধু নারীদের জন্য নয় সকল মানুষের জন্য।

নারীরা আজ ঘরে-বাইরে-অফিসে, শিক্ষাপ্রতিষ্ঠানে, রাস্তায়, ফ্যাক্টরিতে কোথাও নিরাপদ নয় উল্লেখ করে বক্তারা বলেন, তনু ও আফসানার উপর পাশবিক অত্যাচার করে হত্যার বিচার করতে হবে, ঘরে-বাইরে সর্বত্র চলমান নারীদের উপর সহিংসতা-নিপীড়ন বন্ধ করে সর্বস্তরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমকাজে সম-মজুরি নিশ্চিত করতে হবে, সম্পত্তির উত্তরাধিকারে সম-অধিকার নিশ্চিতসহ সমাবেশে বেশকিছু দাবি উত্থাপন করা হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সম্পা বসু, সহ-সভাপতি দিপালী রানী প্রমুখ

  •  
  •  
  •  
  •