ঝিনাইদহ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার ডা: কানিজের যোগদান

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সার্কেলে যোগদান করলেন ঢাকা এপিবিএন থেকে আসা অতিরিক্ত পুলিশ সুপার ডাঃ কানিজ হোসেন জাহান। তিনি ঝিনাইদহ সদর, হরিনাকুন্ডু ও শৈলকুপা (সদর সার্কেলে) অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে এ যোগদান করেন। ২৫তম বিসিএসের মাধ্যমে এএসপি হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি ঢাকা মেডিকেল কলেজ এমবিবিএস, এমপিএস পাশ করেছেন। তিনি এর আগে ঢাকা মেট্রেপলিটন, গাজীপুর সদর সার্কেল, র‌্যাব-৪ ও ময়মনসিংহ সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসাবে দক্ষতার সাথে মানুষের সেবা প্রদান করেছেন। সে সময়ে অনেক অপরাধী আটক ও নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।

এ ছাড়াও প্রথম নারী কনটিন জেন্ট হাইতি মিশনে অংশ নিয়েছেন। ডাঃ কানিজ হোসেন জাহান পদোন্নতী পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে এপিবিএনে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঝিনাইদহে প্রথম নারী অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে মঙ্গলবার যোগদান করেন।

তিনি সাংবাদিকদের জানান, এ জেলায় যোগান করার পর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাবেন। কোথাও কোন ধরনের অবৈধ কাজ, অস্ত্র, মাদক ব্যবসাসহ সকল অপরাধ রুখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

  •  
  •  
  •  
  •