কুড়িগ্রামে মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
গ্রামীণ হত দরিদ্র অসহায় মহিলাদের আর্থ সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার সদর উপজেলার মধুরিমা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে স্বপ্ন প্রকল্প। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। কুড়িগ্রাম জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম আবু হোরায়রা, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন, উপজেলা নির্বাহী আফিসার আমিনুল ইসলাম, ইউএনডিপির জেলা ব্যাবস্থাপক মোঃ আহামেদুল কবীর, মোঃ আব্দুল আওয়াল প্রমূখ।
এতে ৭২টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিবত, নারী ও শিশু কল্যান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতিরা অংশ নেয়।
বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপির যৌথ উদ্যোগে গ্রামীণ হত দরিদ্র অসহায় মহিলাদের আর্থ সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে জেলার ৭২টি ইউনিয়নেই স্বপ্ন প্রকল্পটির মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে ইউএসডিও।

