গৃহবধুকে নির্যাতন ও হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় গৃহবধু শারমিনকে শ্বশুরালয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হত্যাকারীর বিচারের দাবীতে এলাকাবাসি বিক্ষোভ মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। রোববার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে ছোট মৌকুড়ি গ্রামের বাজারে এসব কর্মসূচী পালন করা হয়। প্রথমে সড়কজুড়ে বিক্ষোভ প্রদর্শন করে পরে মানববন্ধন ও সড়ক অবরোধ করে।
কর্মসূচীতে স্কুলের শিক্ষার্থী, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। তারা শারমিনের স্বামীকে অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেছে।
প্রসঙ্গত শুক্রবার রাতের কোন এক সময় গ্রহবধূ শারমিনকে নির্যাতন করে হত্যার পর গলায় রসি ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার দেয়। এতে শারমিনের আত্মীয় স্বজন, এলাকাবাসী ও পুলিশের সন্দেহ হলে পুলিশ লাশ পোষ্টমর্টেমে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী উজ্জ্বল পলাতক রয়েছে।

