মাদরাসাছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত বাবা

নিউজ ডেস্ক:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৬ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবার বিরুদ্ধে মামলা হয়েছে।

ওই মেয়ে স্থানীয় একটি মাদরাসার ছাত্রী। সে বালিয়াকান্দি থানায় এসে তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে।

ছাত্রীর অভিযোগ, ২০২১ সালের নভেম্বর মাসে ওই ছাত্রীর মা তার নানাবাড়ি বেড়াতে গেলে রাতে তার পিতা তাকে জোরপৃর্বক ধর্ষণ করে। বিষয়টি লোকলজ্জায় প্রকাশ না করে সে চুপ থাকে। গত ডিসেম্বর মাসের শেষ দিকে পুনরায় তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে পাষণ্ড বাবা। এতে ওই ছাত্রী বিষয়টি আর গোপন না রেখে তার মায়ের কাছে বলে।

গত ১২ জানুয়ারি ওই ছাত্রী ও তার মা বালিয়াকান্দি থানায় এসে বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, ” অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আশা করছি দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে।”

  •  
  •  
  •  
  •