মিঠাপুকুরে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন

রংপুর সংবাদদাতা:
মিঠাপুকুর এডপিরি নবকলি প্রকল্পের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা -এর সহযোগিতায় এবারের মূল প্রতিপাদ্য বিষয়কে ঘিরে শনিবার দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়।

এ কার্যক্রমের মধ্যে প্রসূতি মায়েদের প্রসূতিকালিন চেকআপ এবং গর্ভবতী মায়েদের গর্ভকালিন চেকআপ, দূগ্ধদানকারী ও গর্ভবতী মা-দরে সাথে স্বাস্থ্য শক্ষিা, উঠান বৈঠক, আলোচনা সভাসহ নানান র্কমসূচরি মধ্য দিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস -২০১৬ উদযাপন করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মিঠাপুকুর এডপি,নবকলির র্কম এলাকা উপজলোর রানীপুকুর ও দূর্গাপুর ইউনয়িনে ৭টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এবং ২টি পরিবার কল্যাণ কেন্দ্রের এফ.ডাবুউ.সি -এর মাধ্যমে নবকপি প্রকল্পের স্টাফ মোঃ জামাল হোসেন সহ মোট ২৫ জন মাঠ কর্মী উক্ত দিবসে দায়িত্ব পালন করেন।

এ প্রোগ্রামের আওতায় মোট ৭২জন প্রসূতি মা, ২৭৬ জন গর্ভবতী মা এবং ১৩৪ দূগ্ধদানকারী মাগণ উক্ত সেবা গ্রহান করে দিবসটি আরও যথাযথ তাৎপর্যেময় ও অর্থবহ করার লক্ষ্য মুখ্য ভুমিকা পালন করেন। মোট কথা নিরাপদ মাতৃত্ব দিবসটি মা ও শিশুদের জন্য সফলভাবে বাস্তবায়িত হয়েছে যা গ্রামীন জনপদরে প্রসূতি মা ও গর্ভবতী মায়ের সক্রিয় অংশগ্রহন থেকে প্রতীয়মান হয়।

  •  
  •  
  •  
  •