‘বাবুনগরীকে প্রধানমন্ত্রী করে মন্ত্রিপরিষদ গঠন করেছিল হেফাজত’- মামনুল হক
নিউজ ডেস্কঃ ২০১৩ সালের ৬ মে রাতে, বাবুনগরীকে প্রধানমন্ত্রী করে মন্ত্রিপরিষদ গঠন করেছিল হেফাজত। এ জন্যই সে রাতে মতিঝিলের শাপলাচত্বরসহ আশপাশের এলাকায় তাণ্ডব চালায় তারা। যাতে মদদ ছিলো বিএনপি-জামায়াতের।
পল্টন ও মতিঝিল থানাল মামলার জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন মামনুল হক।
মামুনুল হক জানিয়েছেন, সরকার পতনে ৫ মের আগে বিএনপি-জামায়াত নেতাদের নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে রাষ্ট্রক্ষমতায় গেলে জুনায়েদ বাবুনগরীকে প্রধানমন্ত্রী করে কল্পিত মন্ত্রীসভা গঠন করা হয়।
এ বিষয়ে ডিএমপি মতিঝিল বিভাগের উপ-কমিশনার নুরুর ইসলাম বলেন, বিএনপি এবং জামায়াত তাদের সঙ্গে এক হয়ে যাওয়ার পর তারা রাষ্ট্রের স্বপ্ন দেখে। উপরের কাঠামোটা তৈরি হয়েছিল। জুনায়েদ বাবুনগরীকে প্রধানমন্ত্রী করা হয়েছিল, আহমেদ শফি সাহেবকে রাষ্ট্রপতি। এ রকম শীর্ষ নেতাদের বণ্টনগুলো হয়েছিল।
তিনি জানান, তদন্তে জুনায়েদ বাবুনগরীর সম্পৃক্ততা পেলে তাকেও বিচারের আওতায় আনা হবে।
ডিসি বলেন, হেফাজতে তার কী অবস্থান, সেটা আমরা বিবেচনায় নেব না। আমরা দেখব, অপরাধীর মানদণ্ডে তিনি অপরাধী কিনা।
এদিকে, নারায়নগঞ্জের সোনারগাঁও থানায় হওয়া ধর্ষণ, ভাঙচুরের তিন মামলায় হেফাজত নেতা মামুনুল হকের ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আগামী ৯ মে এ বিষয়ে আদেশ দেবেন আদালত।

