করোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের মৃত্যু

mamamta

নিউজ ডেস্কঃ করোনায় মারা গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। শনিবার (১৫ মে) সকাল ৯টা ২০ নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

জানা গেছে, অসীম বন্দ্যোপাধ্যায় কোভিডে আক্রান্ত ছিলেন। মাস খানেক ধরে তার চিকিৎসা চলছিল। ১ মাস ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার সকালে ওখানেই মারা যান তিনি।

করোনাভাইরাসে আক্রান্তের নিয়ম মেনে আজ দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে তার।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মারা গেছেন ১৩৬ জন। বাংলায় এখন পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৯৩।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৪৬। উত্তর ২৪ পরগনায় ৪ হাজার উপরে সংক্রমিত। তার পরই কলকাতা। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪ হাজার ১৯৭ এবং ৩ হাজার ৯৫৫।

  •  
  •  
  •  
  •  

Tags: ,