বিগত একমাসের মাঝে দেশে করোনায় মৃত্যের সংখ্যা সর্বোচ্চ আজ

করোনা আপডেটঃবিগত একমাসের মধ্যে আজকে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা সর্বোচ্চ।দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে করোনা ভাইরাসে দেশে মোট মৃত্যের সংখ্যা দাড়ালো ১৩ হাজার ১৭২ জনে।

এর আগে গেল মে মাসের ৯ তারিখে ৫৬ জনের মৃত্যু হয়েছিল। সে হিসাবে ৩৬ দিন পর করোনায় সর্বাধিক মৃত্যু হলো।

এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২৯ হাজার ২৭২ জনে।

আজকে সোমবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

  •  
  •  
  •  
  •  

Tags: