রাজশাহীতে আজ করোনায় মৃত্যু ১০ জনের
রাজশাহী প্রতিবেদকঃ গত ২৪ ঘন্টায় করোনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন রাজশাহীর ও বাকি ৫ জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
মৃত ১০ জনের মধ্যে শুধু রাজশাহীর ৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, বাকিদের ছিল উপসর্গ।
শনিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে এসব করোনা রোগী মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন। আর হাসপাতালটিতে ৩০৯টি শয্যার মধ্যে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩৬৫ জন। আইসিইউতে আছেন ১৯ জন রোগী।

