গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু, সর্ব্বোচ্চ শনাক্তের রেকর্ড
করোনা ডেস্কঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা যান।
করোনায় মৃতরা হলেন- জামালপুরের শ্রীপুর উপজেলার মুজিবুর রহমান (৮৫), শেরপুর সদর উপজেলার নুরুজ্জামান (৩৫), একই জেলার জংগলদী উপজেলার জালাল উদ্দিন (৮৫)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার আলাউদ্দিন (৬৪) ও নাজমুন্নাহার (৩৮), টাঙ্গাইলের মধুপুরের শাহানাজ (৪৫), জামালপুর সদর উপজেলার ওয়াহিদ (৭০), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শদ্ধু মিয়া (৫০)
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৭৭৯টি নমুনা পরীক্ষা করে ২১১ জনের করোনা শনাক্ত হয়েছে যা ময়মনসিংহে সর্ব্বোচ্চ শনাক্তের রেকর্ড।

