গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে আরো ২০ জনের মৃত্যু !
করোনা ডেস্ক:
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য করোনা সংক্রমণের হার ক্রমাগত বেড়েই চলেছে সারা দেশে। যদিও আজ থেকে আবারো শুরু হয়েছে ২ সপ্তাহের কঠোর লকডাউন।

