গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যারা করোনায় মারা গেছেন
করোনা ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে তিন জন করোনায় ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ আগস্ট) মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালু সিংহ (৬০), নেত্রকোনা সদরের ফারজানা খানম (৪৫), পূর্বধলার আব্দুল কাদের (৭০)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার সরফুন্নাহার (৬৫), রতন মিঞা (৩৫), ইয়াকুব আলী (৬৫), ফুলবাড়িয়ার ইয়াদ আলী (৭৫), ভালুকার রমিজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের আব্দুল কাদের (৬২), মুরতজা আক্তার (৬০), শেরপুর সদরের হালিমা খাতুন (৬৫) ও জামালপির বকসিগঞ্জের রফিকুল ইসলাম (৬২)।
তিনি আরও বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ৪৯৭ চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

