ময়মনসিংহে করোনায় মৃত্যু কমেনি; নতুন শনাক্ত ২০৮
করোনা ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাজনিত কারণে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৯ জন ও উপসর্গ নিয়ে মারা যায় ৮ জন।
মৃতদের মধ্যে ময়মনসিংহে ১১ জন, নেত্রকোনায় ৩ জন, শেরপুর, গাজীপুর ও সিরাজগঞ্জের ১ জন করে রয়েছে।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২০ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৭৬ জন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৫ টি নমুনা পরীক্ষায় আরও ২০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫.৯৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৭ হাজার ৬৬২ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৩৮ জন।

