সিলেটে আইসিইউ না পেয়ে করোনা রোগীর মৃত্যু
করোনা ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত এক নারীকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তার পরিবার। এক এক করে তিনটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু হাসপাতালে আইসিইউয়ের বেড খালি না থাকায় তাকে ভর্তি করা যায়নি। পরে অক্সিজেনের অভাবে গাড়িতেই মৃত্যু হয় ৩৮ বছর বয়সী পিয়ারা বেগম নামের ওই নারীর।শুক্রবার দিবাগত রাতে সিলেট নগরীতে এ ঘটনা ঘটে।
মৃত পিয়ারা বেগম সিলেটের ওসমানীনগর উপজেলার ইউমানপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান বলেন, পিয়ারা বেগম আমার আত্মীয়। গত কয়েকদিন আগে তিনি সর্দি-জ্বরে আক্রান্ত হন। ধীরে ধীরে করোনো উপর্সগ বাড়তে থাকে। গতকাল শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেড না পেয়ে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

