করোনায় বরিশাল বিভাগে আরো ১৪ মৃত্যু

করোনা ডেস্ক:

বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৯৩ জন।

রোববার (১৫ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ১৪ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন পাঁচজন। অপর ৯ জন উপসর্গে ভুগছিলেন। আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে বরিশাল জেলার দুইজন। অপর তিনজনের মধ্যে ভোলায় ২ এবং বরগুনার একজন রয়েছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, রোববার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১০ জন মারা গেছেন। তার মধ্যে আক্রান্ত হয়ে এক ও উপসর্গ ৯ জন রয়েছেন।

  •  
  •  
  •  
  •