রাজশাহীতে মৃত্যু বাড়ল, ময়মনসিংহে উপসর্গে ৪ জনের মৃত্যু
করোনা ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রামেকে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে দ্বিগুণ
এর আগে, শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় পূর্ববর্তী ২৪ ঘণ্টার তুলনায় রামেকে মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় দুজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। এর মধ্যে করোনায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে প্রাণ হারিয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন, নওগাঁর দুজন এবং নাটোরের একজন মারা গেছেন।
এদিকে ময়মনসিংহে করোনা উপসর্গ নিয়ে নিয়ে ৪ জনের মৃত্যু হলেও করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

