বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ কোটি ১৯ হাজারে
করোনা ডেস্ক:
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের দেওয়া তথ্যমতে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৪৭ লাখ ১৭ হাজার ৭২৮ জন। একই সঙ্গে শনাক্ত হয়েছে ২৩ কোটি ১৯ হাজার ৬৫১ জন।
এ ছাড়া জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৫৯৮ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৭৫৮ ডোজ।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৩১৩ এবং মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন।

