করোনায় আক্রান্ত আইসিটি প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।
তিনি লিখেছেন, “কিছুক্ষণ আগে কভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কভিড পজিটিভ এসেছে।”
উল্লেখ্য যে, আইসিটি প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে গত সপ্তাহে ঢাকায় ফিরেছেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি সবাইকে টিকা নেওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।

