ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো ১৭২ জন
নিউজ ডেস্ক:
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, চলতি বছরে এ পর্যন্ত ২১ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেছে এবং চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন মোট ৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৩০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪২ জন।
চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে অক্টোবরে ৩ হাজার ৩৭৭ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৮৩ জনের মধ্যে চলতি মাসে ১৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮১৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৮৫ জন।

