আহমেদ শফিকে হত্যার প্ররোচনা মামলায় বাবুনগরী-মামুনুলসহ অভিযুক্ত ৪৩!

sofi

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলাম নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার সংগঠনটির সাবেক আমির আহমেদ শফিকে হত্যার প্ররোচনা মামলায় সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ ৪৩ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল তৃতীয় জজ আদালতে এ প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এদিকে সোমবার (১২ এপ্রিল) হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আজিজুল হক ইসলামাবাদীকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

হেফাজতের শাপলা চত্বর কাণ্ডে ২০১৩ সালে হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তিনি। সেই মামলায় গ্রেফতার আজিজুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আবেদনের প্রেক্ষিতে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম বলেন, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অভিযোগে আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে ৫টি মামলা হয়। ওই মামলায় রোববার (১১ এপ্রিল) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

  •  
  •  
  •  
  •