ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা
নিউজ ডেস্কঃ
করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
যেকোনোভাবে এ নির্দেশনা অনুযায়ী সব জমায়েত বন্ধ রাখতে আজ বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাঠ পর্যায়ের প্রশাসনকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত চার জন শনাক্ত হয়েছেন। এরপর, আজ দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রেস ব্রিফিং করে জানান, করোনাভাইরাসে কোনো এলাকা বেশি আক্রান্ত হয়ে গেলে, সে এলাকা লকডাউন করা হবে।
এর পরেই, আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ এল।

