কমছে না বাজারে ভিড় 

গংগাচড়া প্রতিনিধি:

বার বার সরকার ঘরে থাকার কথা বললেও এতটুকু সচেতন হচ্ছে না মানুষ । বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস এখন ধীরে ধীরে বাংলাদেশেও আঘাত হানছে । যার প্রকোপ কমানোর জন্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা গেলেও তা কতটুকু বাস্তবায়ন হচ্ছে তা নিয়ে  আশংকা করছেন সচেতন মানুষ। করোনা সংক্রমণরোধে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেন। পরবর্তীতে তা দুই দফা বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বাজায় রাখতেও বারবার তাগিদ দেয়া হচ্ছে ।

কিন্তু মানুষ করোনার  ভয়াবহতাকে যেন ভ্রুক্ষেপ করছে না। এই পরিস্থিতিতেও প্রতিদিন রীতিমত বাজারে ভিড় জমাচ্ছে মানুষ। কেউ আসছেন বাজার করতে, আবার কেউ কেউ অকারণেই ভিড় করছেন বাজারে, কেউ বা ঘুরতে আসছেন বাজারে । তাদের মাঝে এতটুকুও সচেতনতার আভাস নেই । একসঙ্গে জড়ো হয়ে অনেককে গল্প করাও দেখা গেছে । আর যারা বাজার করছেন তাদেরও মধ্যেও নেই কোনো ধরনের সচেতনতা। বলতে গেলে একরকম স্বাভাবিক  ভাবেই চলছে বাজারগুলো।

কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকানে ক্রেতাদের ভিড় দিনদিন বাড়ছে । একসাথে একই দোকানে জড় হয়ে ৫/৬ ক্রেতা কে ও দেখা গেছে । নেই তাদের মাঝে এতটুকুও সচেতনতা কিংবা মানছে না সরকারের নির্দেশনা।

  •  
  •  
  •  
  •