অক্সফোর্ডের টিকা সব বয়সীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে
নিউজ ডেস্কঃ
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নতুন ধরনের করোনার সংক্রমণ প্রতিরোধে এবং ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রেও ব্যবহার যাবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বুধবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষজ্ঞরা এ মতামত দিয়েছেন।
অন্যদিকে ডব্লিউএইচও’র কৌশলগত উপদেষ্টা ও প্রতিরোধক বিশেষজ্ঞদের গ্রুপ (এসএজি) টিকাটির দুইটি ডোজ কখন এবং কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে একাধিক অন্তর্বর্তী সুপারিশ জারি করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন এবং জৈবিক বিভাগের পরিচালক ড. ক্যাথরিন ওব্রায়েন জানিয়েছেন, অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড টিকার মারাত্মক রোগের বিরুদ্ধে কার্যকারিতার বিশ্বাসযোগ্য প্রমাণ তারা পেয়েছেন। সকল প্রাপ্তবয়স্কদের এই টিকা ব্যবহার করা যাবে। এমনকি এসএজি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরমার্শ হলো- করোনার নতুন ধরন মোকাবিলায়ও এই টিকা ব্যবহার করা যেতে পারে।
সেই সঙ্গে তিনি এ বিষয়েও সতর্ক করেছেন যে কোন টিকাই ১০০ শতাংশ কার্য়কারিতা দিবে না। তিনি বলেন, টিকার ডোজ দেওয়ার পরে সবাইকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সবাইকে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরার নিয়মগুলি আরও বেশি করে অনুসরণ ক করতে হবে।
এসএজি’র চেয়ারম্যান ডা. আলেজান্দ্রো ক্রেভিওতো বলেছন, অক্সফোর্ডের টিকা ১৮ বছর থেকে সব বয়সীদের দেওয়া যাবে। অর্থাৎ ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদেরও এই টিকা দেওয়া উচিত।

