বেড়েই চলেছে করোনার সংক্রমণ, নতুন মৃত্যু ৬৩, শনাক্ত ৩৮৪০
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৪৫ জনের।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৪১ হাজার ৮৭ জনে।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৭১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন।
২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮৭১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ৪৭ হাজার ৬৫৭টি। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৩ জনের মধ্যে খুলনা বিভাগেরই ২০ জন। এছাড়া ঢাকায় ১০, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ১৩, সিলেটে ২, রংপুরে ২ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

