আগামীকাল দেশে আসছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সিন
নিউজ ডেস্ক:
আজ শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে টিকা আসা সম্পর্কে জানানো হয়- আগামী শনি (৩১ জুলাই) ও বুধবার (৪ আগস্ট) দেশে আসছে অক্সফোর্ডের আরও ১৩ লাখ ডোজ করোনা টিকা।
স্বাস্থ্য অধিদফতরের টিকা ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ বিষয়ে বলেন, অক্সফোর্ডের এই ১৩ লাখ টিকা বৈশ্বিক জোটের কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে দেশে আসবে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৪ লাখেরও বেশি মানুষ। নতুন এ ১৩ লাখ টিকা পেলে প্রথম ডোজ নেওয়া বড়সংখ্যক ব্যক্তিদের কভার দেওয়া যাবে বলে মনে করছেন অধিদফতর।

