এপর্যন্ত করোনায় মৃত্যু ৪২ লাখ, আক্রান্ত প্রায় ২০ কোটি

 

করোনা ডেস্ক: 

করোনা ভাইরাস দিন দিন ভয়াবহ আকার ধারন করছে, কেড়ে নিচ্ছে তাঁজা প্রাণ। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, আজ বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ১৯ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৯১৭ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪২ লাখ সাত হাজার ২৩৬ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে ভারতে এবং তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৪০৪ কোটি ২৬ লাখ ১৪ হাজার ১৭৩ ডোজ।


 স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, এদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ হাজার ৪৬৭ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন।

  •  
  •  
  •  
  •  

Tags: ,