দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ২৩১ জনের মৃত্যু।
নিউজ ডেস্ক:
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২৩১ জন। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২০ হাজার ৯১৬ জন।
গত ২৪ ঘন্টায় (১ আগষ্ট) ৪৯ হাজার ৫২৯টি নমুনার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪৪ টিতে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন।

