ময়মনসিংহে আরো ৪৩ টি নমুনায় করোনা শনাক্ত

করোনা ডেস্ক:

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে করোনায় আক্রান্ত হয় ১ জন এবং উপসর্গ নিয়ে ৩ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৩টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ২৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ২১ হাজার ৪৯৯ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭২ জন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ৬ জন চিকিৎসাধীন। এ ছাড়াও, সুস্থ হয়ে ১৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: ,