করোনাভাইরাসে ২৪ ঘন্টায় মৃত্যু ৩৫ জনের
করোনা ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসটিতে মারা গেছেন ৩৫ জন। এ সংখ্যা ৯৯ দিনে সর্বনিম্ন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার সাতজনে।
২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৩ জন ও বেসরকারি হাসপাতালে দুইজন মারা যান।
একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জনে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮০৬টি ল্যাবরেটরিতে ৩২ হাজার ২১২টি নমুনা সংগ্রহ ও ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৪ লাখ তিন হাজার ৮৪৫টি।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৫৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৫৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৭৩৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮৯ শতাংশ।

