রাজশাহী ও কুষ্টিয়ায় মৃত্যু ১০; ময়মনসিংহ মৃত্যুশূন্য

করোনা ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও আটজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া আটজনের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম জানান কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছিল।

তবে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

  •  
  •  
  •  
  •  

Tags: