২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় করোনায় মৃত্যু

করোনা ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় একজন ও উপসর্গে সাতজন মারা যান।

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছিল।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপ আগের তুলনায় কিছুটা কমেছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭৮টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৩১ ভাগ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এসময় করোনায় কেউ মারা যায়নি।

মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার আনোয়ারা বেগম (৫০), সুকুর আলি (৬০) ও ফজলুল হক (৫৮)।

  •  
  •  
  •  
  •  

Tags: